রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর


প্রকাশ :

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পারিবারিক বাড়িতে ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে ২০-২৫ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের জানালা, চেয়ার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।  ঘটনার সময় বাড়িটিতে কোনো স্বজন উপস্থিত না থাকায় কেউ আহত হয়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, বাড়ির কিছু আসবাবপত্র ও দরজা-জানালায় ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ ও সেনা টহল চলছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করতে তদন্ত চলছে।