লালমনিরহাটে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্টিই গনতন্ত্রের রক্ষাকবচ এই শ্লোগানে লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে বুধবার (১২ নভেম্বর) বিকেলে ডা. সেলিমা রহমান ডায়াবেটিক এ্যান্ড জেনারেল হাসপাতাল সংলগ্ন মীর লাইব্রেরীতে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের আজীবন সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার’৭১।
রাষ্ট্রের গনতান্ত্রিক রুপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন এর আলোকে বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক ও সুজনের আজীবন সদস্য আনিছুর রহমান লাডলা, সুজন-এর জেলা নেতৃবৃন্দের মধ্যে এ্যাড. চিত্তরঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু, নাট্যকার মাখন লাল দাস, অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, আবু হাসনাত রানা, রিয়াজুল ইসলাম, তৌহিদুল ইসলাম লিটন, ফিরোজা বেগম, ডা. নাজীরা পারভিন, শিক্ষার্থীদের মধ্যে কাজল কুমার নীল, আব্দুর লতিফ মৃধা, মো: শাকিল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সুজন সাংস্কৃতিক সম্পাদক ও যুব জাতীয় পুরস্কার প্রাপ্ত জামাল হোসেন।
পরে কেক কেটে দিবসটি পালন করা হয়। সভায় সুজন জেলা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।