রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারী উপজেলা আহ্বায়ক কমিটির সভা ও ইউনিয়ন কমিটির আহ্বায়কদের নিকট দায়িত্ব হস্তান্তর


প্রকাশ :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আদিতমারী উপজেলা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির সভা ও ইউনিয়ন কমিটির আহ্বায়কদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আদিতমারী উপজেলা কমান্ড কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় উপজেলা কমান্ড আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু।

বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজের আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক গোলাম মুর্তজা, হাতিবান্ধা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বুলু এবং বিভিন্ন ইউনিয়নের কমান্ডের আহ্বায়কবৃন্দ।

প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কোন রাজনৈতিক অঙ্গসংগঠন নয়। এটি একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক সংগঠন।

আমরা কোনো রাজনৈতিক বা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা কোনো অন্যায় বা অনিয়মে যাওয়া যাবে না। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ অবিলম্বে জেলা ইউনিট কমান্ড কমপ্লেক্স ও অন্যান্য উপজেলা কমান্ড কমপ্লেক্সের ভবনগুলো কমান্ডারের নিকট হস্তান্তর করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে প্রধান অতিথি আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির কমান্ডারদের নিকট দায়িত্ব প্রদান করেন।