রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে তিন দিনব্যাপী স্কাউট ব্যাজ কোর্স অনুষ্ঠিত


প্রকাশ :

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে, লালমনিরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের অর্থায়নে খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী “স্কাউট ব্যাজ কোর্স” অনুষ্ঠিত হয়েছে। কোর্সটি চলে ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সভাপতি এইচ. এম. রকিব হায়দার।

কোর্স লিডারের দায়িত্ব পালন করেন সহকারী লিডার ট্রেনার (স্কাউট শাখা) এ. এল. টি. মো. আনারুল হক খান। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর জেলা স্কাউট সম্পাদক মো. আব্দুর রহিম (এ. এল. টি.), আদিতমারী উপজেলা স্কাউট কমিশনার মো. ইসমাইল হোসেন (সি. এ. এল. টি.), মো. সোহরাব আলী (সি. এ. এল. টি.), লালমনিরহাট জেলা স্কাউট লিডার মো. শমশের আলী (উডব্যাজার) এবং রংপুর জেলা স্কাউট লিডার মো. মাহমুদ ইসলাম আকাশ (উডব্যাজার)।

প্রশিক্ষক ও কোয়ার্টারমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউট সম্পাদক মো. একরামুল হক সরকার (স্কিল কোর্স)। সহযোগী হিসেবে ছিলেন সদর উপজেলা স্কাউট লিডার মো. মাসুম মিয়া।

প্রশিক্ষণে জেলার পাঁচটি উপজেলা থেকে মাধ্যমিক পর্যায়ের ৪৫ জন স্কাউট সদস্য অংশ নেয়। তারা স্কাউট ইতিহাস, প্রতিষ্ঠাতার জীবনী, আদর্শ, প্রতিজ্ঞা, আইন, মটো, চিহ্ন, সালাম, ট্রুপ মিটিং, দীক্ষা গ্রহণ ও প্রাথমিক প্রতিবিধানসহ ব্যাজ অর্জনের নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সদস্য ব্যাজ বই, স্ট্যান্ডার্ড ব্যাজ বই, প্রোগ্রেস ব্যাজ বই, সার্ভিস ব্যাজ বই, স্কাউট প্রোগ্রাম বই এবং সনদপত্র প্রদান করা হয়।