লালমনিরহাট পৌরসভাকে জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে নাগরিক প্রত্যাশা ও পৌর সেবা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় লালমনিরহাট পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ এস এ হামিদ বাবু, ক্যাপ্টেন (অব) আজিজুল বীরপ্রতীক, লালমনিরহাট কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপপরিচালক শাইখ আরেফিন, সাবেক লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মমিনুল হক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালামসহ পৌরসভার সাধারণ নাগরিকগণ উপস্থিত ছিলেন।