রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জীবনের নিরাপত্তা চেয়ে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জে নিরাপত্তা চেয়ে এক মাদ্রাসা সুপার সংবাদ সম্মেলন করেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার হাড়িশ্বহর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোজাহেরুল ইসলাম। 

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন ১৯৯৯ সালে এই প্রত্যন্ত অঞ্চলে হাড়িশ্বহর আদর্শ দাখিল  মাদ্রাসাটি স্থানীয় লোকজন প্রতিষ্ঠা করেন। ২০২২২ সালে এমপিও ভূক্ত হয়। দীর্ঘ ২২ বছর এমপিও না থাকায় মানবেতর জীবন যাপন করে শিক্ষকরা। স্থানীয় বিভিন্ন কুচক্রী মহল অত্র মাদ্রাসায় চাকুরী লাভের আশায় বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করতে থাকে। আমি তাদের কোন কথা না শোনায় গত কিছুনদিন থেকে মাদ্রাসাটির প্রতি স্থানীয় কুচক্রী মহলের কুনজর পড়ে। এরই ধারাবাহিকতায় গত রবিবার (২০ অক্টোবর) স্থানীয় লোকজন আমাকে আঘাতের উদ্দেশ্যে মাদ্রাসায় হামলা চালায় এতে মাদ্রাসার কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়। শিক্ষকদের  অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়া সহ নাম সর্বস্ব অনলাইন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। যা মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দুষ্কৃতিকারীদের এমন কর্মকান্ডে বিদ্যালয়ের আশপাশের লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এবং আমি নিজে এমন দুর্বৃত্তের হাতে লাঞ্ছিতের আশঙ্কা করছি।

এ ব্যাপারে আমি আইনগত যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি আরো জানান, আমি একজন নিরীহ মানুষ, ১৪ কিলোমিটার দূরে আমার বাড়ি,এখানে আমার আত্মীয়স্বজন বলতে কেউ নেই। যারা অতীতে মাদ্রাসার ভালো চাইনি তারা আজকে এই প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বৈষম্যের নতুন বাংলাদেশে ও স্থানীয় আওয়ামী লীগের লোক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দলছুট নেতাদের নিয়ে মাদ্রাসার উন্নয়ন বাধাগ্রস্ত করার পায়তারা করছে। আমি বর্তমানে নিয়মিত মাদ্রাসা যাতায়াত করলেও যেকোনো সময় অতর্কিত হামলা হতে পারে বলে শঙ্কিত রয়েছি। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান তিনি।