রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বাইগম কার্যনির্বাহী কমিটির ৭০১তম সভা অনুষ্ঠিত


প্রকাশ :

আজ ২৫ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী  সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগম)এর নিজস্ব সম্মেলন কক্ষে কার্যনির্বাহী কমিটির ৭০১ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম। বক্তব্য রাখেন সহ-সভাপতি ড.শফিকুল ইসলাম, মহাসচিব  বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান, যুগ্ম মহাসচিব মনজু আরা বেগম,কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এএম হুমায়ুন রেজা কামাল,  সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাহারুল আলম ভূঁইয়া,কার্যনির্বাহী সদস্য  এড. খালেদা খানম, বীর মুক্তিযোদ্ধা একে নুরুল হুদা, গোলাম সারোয়ার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল মাকসুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ড. মুন্সি শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মোফাখখারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস. এম  শফিকুল ইসলাম কানু।

সভায়  বিগত সভার কার্যবিবরনী,আগস্ট মাসের  হিসাব অনুমোদন, উপ-কমিটির রিপোর্ট পর্যালোচনা, নতুন জীবন সদস্যদের অনুমোদন, কর্মচারী নিয়োগসহবিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আগামী  ৭ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবসপালনে সকলকে সার্বিক  সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়।