র্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন,হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তৎপর রয়েছে র্যাব। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবেলায় কাজ করা হচ্ছে বলেও জানান মহাপরিচালক।
মঙ্গলবার বেলা ১২ টায় রংপুর কালীবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, এ বছর রংপুর বিভাগে র্যাবের আওতায় ৪ হাজার ৬ শত ৭০ টি পূজা মন্ডপ রয়েছে। সবগুলোতে অন্যান্য ফোর্সের পাশাপাশি র্যাবের অতিরিক্ত ফোর্স কাজ করবে।
তিনি বলেন,কেউ যাতে গুজব সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্যও তৎপর রয়েছে।২৪ তারিখ থেকে র্যাবের ফোর্স মোতায়েন থাকবে। একই সঙ্গে র্যাবের আইসিটি বিভাগও তৎপর থাকবে, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে না পারে। এসময় তিনি মন্ডপে মন্ডপে সিসি ক্যামেরা সংযোগ দেয়ার পরামর্শও দেন এবং গণমাধ্যম কর্মীদেরও সজাগ থাকার অনুরোধ জানান ।