রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যার পর উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে অলি মিয়ার মা শরিফা বেগম এবং স্ত্রী ছকিনা বেগমের সাথে ঝগড়া হয়। পরে বিষয়টি অলি জানতে পেরে তার মায়ের সাথে ঝগড়া করে। এতে মা শরিফা ছেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দেন। এ খবর জানতে পাওয়ার পর থেকে অলি ও তার স্ত্রীর নিজ ঘরের দরজা সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকে। পরে তাদের কোনো সাড়া না পেলে দরজা খুলে একই ধরনার সাথে রশিতে ঝুলে থাকা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন,পারিবারিক কলহের জেরে তারা আত্নহত্যা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।