সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে শরৎকালীন কবিতা উৎসব


প্রকাশ :

 রংপুরে কতিপয় কবিতা কর্মী সংগঠনের উদ্যোগে শরৎকালীন কবিতা উৎসব হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী হলরুমে এতে সভাপতিত্ব করেন, অঞ্জলিকা সাহিত্য পত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদাত।

এতে বিশেষ অতিথি ছিলেন, লেখক খন্দকার মাহবুবার রহমান, রানা মাসুদ, কবি হাই হাফিজ, তৌহিদা খাতুন ও আবৃত্তিকার রেজিনা আফরিন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন, কতিপয় কবিতা কর্মীর আহ্বায়ক, কবি সাংবাদিক মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ৭০ জন কবি-সাহিত্যিক-লেখক, কবিতা প্রেমী ও শিল্পী স্বরচিত কবিতা ও গান পরিবেশন করেন।