রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সি শিশুর গলা কেটে হত্যা করেছে মা


প্রকাশ :

রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সি কন্যাশিশুর গলা কেটে হত্যা করেছে মা।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মা তুলসী রানীকে (২৩) আটক করেছে। তুলশী রানী একই এলাকার বাবু লালের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বাবু লাল ও তুলসী রানীর ৮ বছরের সংসারে দুই কন্যার জন্ম হয়। এর মধ্যে বড় মেয়ে ৫ বছর বয়সি ও ছোট মেয়ে ৬ মাস বয়সি। বিয়ের পর থেকে তুলসী রানী মানসিক রোগে ভূগছিলেন। সোমবার (ঘটনার দিন) সকাল ৬টায় তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়া ৬ মাস বয়সি ওই শিশুকে রান্নাঘরের ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মা তুলসী রানী। শিশুটির লাশ পরিবারের সকলের সামনে উঠানে ফেলে দেয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মা তুলসীকে গেপ্তারসহ শিশু হত্যাকান্ডের ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।

শিশুটির দাদি পাতানী বালা বলেন, তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সকালে সে দুধ খাওয়াতে ঘরে ঢুকে আমার এই ফুটফুটে নিষ্পাপ ৬ মাস বয়সি নাতনিকে রান্না কাজে ব্যবহৃত কাটারি (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয় আমাদের সবার সামনে। সে যে এমন ভয়াবহ ঘটনা ঘটাবে তা আমরা কেউ কল্পনাও করিনি।

 তুলসী রানী সন্তান হত্যার কথা স্বিকার করে বলেন, আজকে কিছু হয়নি বাচ্চাটা তো আমি নিজে মারলাম। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না। আরো একটা মেয়ে আছে তার সেবাযত্ন করতে পারি না, এটাই সমস্যা।

তারাগঞ্জ থানার অফিসারি-ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, ৯৯৯ খবর পেয়ে জানতে পারি উপজেলা কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এক মা তার শিশুকে গলা কেটে হত্যা করেছে। শিশুটির বয়স মাত্র ছয় মাস। ঘটনাস্থলে পুলিশ পাঠাই, হত্যাকারীকে (শিশুটির মা) আটক করে। হত্যা কাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে শিশুটির মা নিজে হত্যা করেছে বলে স্বীকার করেছেন।