বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাসা)রাজারহাট উপজেলা শাখার একত্রিশ সদস্য আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জাসাস কমিটির আহ্বায়ক জাকি মো: আহসান হাবীব সজিব ও সদস্য সচিব নুর জামাল বাহাদুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সদ্য ঘোষিত রাজারহাট উপজেলা জাসাস কমিটিতে মো: মাসুদ রানাকে আহ্বায়ক ও ছামিনুর ইসলামকে সদস্য সচিব মনোনীত হয়েছে।
এতে যুগ্ম আহ্বায়ক পদে মাহফুজুর রহমান জনি, আলী আজগর লাল,সাজু মিয়া,আলমগীর হোসেন,ইউনুস আলী,শাহাজাহান,সহিদুল হক বকসী,মোস্তফা কামাল ও লাবীব খন্দকার মনোনীত হয়েছেন।