রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ ও র‌্যাব-০৪ এর যৌথ অভিযানে গত ১০ ( সেপ্টেম্বর) বুধবার বিকেলে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ২০ আগস্ট হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের সতী নদীর তীরে রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিকে ধরতে তারা গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। অবশেষে চৌকস টিম যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালীগঞ্জ  উত্তর দলগ্রামের মো. আইয়ুব আলী  ছেলে মো. মাহফুজার রহমান মামুন (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।