শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে VBSZ পরিবার। সোমবার (৯ সেপ্টেম্বর ) লালমনিরহাটের কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোকন আলি।
VBSZ পরিবারের পক্ষে মোঃ মেহেদী হাসান খোকন উদ্যোগটি গ্রহণ করেন। তিনি নিজ উদ্যোগে ৬৬ জন দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী হিসেবে স্কুলব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার ও শার্পনার তুলে দেন।
আয়োজকরা জানান, শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় কোনো প্রতিবন্ধকতা আসবে না। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।