রংপুর মেট্রোপুলিশের অভিযানে যুবলীগ নেতাও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ (৫৫) গ্রেফতার হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ধাপবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নীলফামারী সদরের খয়রাত হোসেন থানা পাড়াএলাকার আনিস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতার উপর হামলা,হত্যা, নাশকতাসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নীলফামারী সদর থানায় মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন,রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) আতাউর রহমান।
তিনি জানান, গণঅভ্যূত্থানের পর যুবলীগ নেতা শাহিদ আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।