"প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার" এ প্রতিপাদ্যকে সামনেরেখে' ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পৃষ্ঠপোষকতায় রাজারহাট উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার(৮-সেপ্টেম্বর)সকাল দশ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ হলরুমে চিত্রাঙ্কন/সাবলীল পঠন/উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শরীফ আহম্মদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।ইএসডিও এর প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম
উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইন্সট্রাক্টর রিতাস চন্দ্র সরকার; সেভ দ্য চিলড্রেন এর টেকনিক্যাল স্পেসালিস্ট-এডুকেশন শেখ কাসিফ মাহবুব এবং গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী মোঃ তাইজুল ইসলামসহ শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।