রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আবু সালেহ নাহিদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

গ্রেফতার ওই ছাত্রলীগ নেতা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।তার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে গত ৭ মে ২০২৫ ইং তারিখে মামলা করেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় দন্ডবিধি ১৪৩/১৪৭ /৩২৩/৩২৪/ ৩২৬/ ৩০৭/১১৪/৩৪ ধারায় বিষ্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। সেই মামলায় এজাহার নামীয় ৩৫ নম্বর আসামী আবু সালেহ নাহিদ।