রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ধান কাটার রিপার মেশিন ও পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো-মেশিন হস্তান্তর করেন রাজারহাট ইউএনও মো:আল ইমরান।
বুধবার(৩রা সেপ্টেম্বর)সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিস চত্বরে দশটি রিপার মেশিন,পাঁচটি এয়ার ফ্লো মেশিন ও সত্তরজন কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মায়দুল হাসান,ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তাসহ কৃষকরা।