রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে অবৈধ বালু উত্তোলনের অভিযানে ২টি মেশিন ধ্বংস!


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারীতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে দায়ে ২টি মেশিন ভেঙ্গে ধ্বংস ও প্রায় ১শত ফুট পাইপ ভেঙ্গে দেওয়া হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় সতী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন রাতে বালু উত্তোলন করছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে  আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক বিধান কান্তি হালদার ঘটনাস্থলে গিয়ে ২ টি ড্রেজার মেশিন ভেঙ্গে ধ্বংস ও পাইপ ভেঙ্গে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কোনভাবেই বোধগম্য নয়। এর প্রতিরোধে অভিযান পরিচালনা অভ্যাহত থাকবে।