রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


প্রকাশ :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৩ এর অভিযানে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানা এলাকা থেকে ১৭ দশমিক ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি থানার নাওডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি মো. একরামুল হক (৪৫), পিতা মৃত হযরত আলী, তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। র‌্যাব সদস্যরা তার শয়নকক্ষের আলমারির ভেতর থেকে ১৭ দশমিক ৬ কেজি গাঁজা জব্দ করে।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাব সন্ত্রাস ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।