রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের সড়কে আন্দোলন ডিপ্লোমাধারীদের নিয়ে স্বড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম


প্রকাশ :

রংপুরে ডিপ্লোমাধারীদের নিয়ে স্বড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়ে লং মার্চ টু নেসকো কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা।একই সাথে সাত দফা দাবি আদা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করেছেন। এতে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১০ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে -স্লোগানে অংশ নেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কর্মসূচি পালনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে নগরীর খামার মোড় নেসকোর আঞ্চলিক কার্যালয় অভিমুখে যায় আন্দোলন কারীরা। পরে মিছিলটি পুরাতন ট্রাক স্টান্ডে পুলিশের বাধার মুখে পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম ও মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা।

এসময় শিক্ষার্থীরা দাবি করে বলেন, রংপুর নেসকো অফিসে রোকোনুজ্জান নামের এক উপ-সহকারী মব সৃষ্টি করে দায় চাপিয়েছে ডিপ্লোমাদের উপর। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। একই সাথে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে কর্তৃপক্ষকে এক সপ্তাহের আলটিমেটাম দেন। 

পরবর্তী কর্মসূচি ঘোষণায় প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম বলেন, আজ রংপুরের লংমার্চ নেস্কো কর্মসূচিতে সড়কে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে রংপুর প্রধান প্রকৌশলী বরাবর এটি স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমাদের দাবি আদায়ে ৭ দিনের আল্টিমেটাম বেঁধে দেওয়া আছে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারী রংপুর অফিসের উপ সহকারি প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেফতার ও তাদের ভাড়া করা গুন্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে লংমার্চ টু নেস্কো প্রধান কার্যালয় রাজশাহী কর্মসূচি পালন করা হবে বলে জানান। এসময় বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসার আহবান জানান আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।