রংপুরে হত্যা মামলায় ফরিদ মিয়া (৩৫) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় প্রদান করেন। ফরিদ উদ্দিন কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মালিয়াটারী গ্রামের ফুলমিয়ার ছেলে। এ ঘটনায় অপর আসামী ফরিদ মিয়ার স্ত্রী মিষ্টি বেগম ওরফে মিনিকে খালাশ প্রদান করেছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারী কৌশুলী আফতাব উদ্দিন।
তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাত পৌণে ৯টায় হারাগাছ পৌরসভার হক বাজারস্থ শাপলা হোটেল থেকে মোবাইল ফোনে মালিয়াটারী গ্রামের মফেল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামকে নিজ বাড়িতে ডাকে আসামী ফরিদ। এরপর পরিকল্পিত ভাবে সিরাজুল ইসলামকে হত্যাকরে লাশ রান্নাঘরে পুঁতেরাখে ফরিদ মিয়া। এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মবিনা বেগম বাদীহয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। আদালতে ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রবিবার আদালতের বিচারক আসামী ফরিদের যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্য একটি ধারায় ৩ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ডের প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আফতাব উদ্দিনবলেন, এ রায়ে সন্তুষ্ট বাদী পক্ষন্যায় বিচার পেয়েছেন।
এ মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন শাহেদ কামাল ইবনে খতিব তিনি কোন মন্তব্য করেননি।