রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক মাদকবিরোধী অভিযানে রংপুরের মিঠাপুকুরে ১৫৩ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ আগস্ট (শনিবার) দুপুরে মিঠাপুকুর থানার ৭নং লতিফপুর ইউনিয়নের ফতেপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা সদস্য দ্বারা তল্লাশি চালিয়ে মোছাঃ নাজমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তল্লাশির সময় নাজমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে স্বচ্ছ সাদা জিপারে রাখা মোট ১৫৩ দশমিক ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত নাজমা বেগম রাজশাহীর গোদাগাড়ী থানার গোগগ্রাম এলাকার মৃত কাছেদ আলীর মেয়ে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।