রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে হেরোইনসহ ১ জন মহিলা মাদকব্যবসায়ী আটক


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ ১ জন মহিলা মাদকব্যবসায়ী মোছাঃ নাজমা বেগম (৪০) কে আটক করেছে র‌্যাব-১৩। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যনিশ্চিত করা হয়েছে।

র‌্যার জানায়,মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গত (২৪ আগষ্ট) দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৭নং লতিবপুর ইউনিয়নের ফতেপুর এলাকায় রংপুর টু বগুড়াগামী হাইওয়ে রোডের উপর  অভিযান পরিচালনা করে মহিলা সদস্য দ্বারা দেহ তল্লাশি করে মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগের মধ্যে স্বচ্ছ সাদা জিপারে রক্ষিত ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করাহয়।আটক মোছাঃ নাজমা বেগম (৪০)‘র বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোগগ্রাম এলাকার মৃত কাছেদ আলী’র মেয়ে ।পরবর্তী কার্যক্রমের জন্য আটককৃত মহিলা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।