রংপুরের বিশিষ্ট সংগঠক, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেনস্বরণে নাগরিক শোকসভা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় টাউন হলে এতে সভাপতিত্ব করেন, নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সংগঠক কাজী মোঃ জুন্নুন। বক্তব্য রাখেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ আফজাল, নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহমুদুন নবী ডলার, মহানগর সুজন সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, স্বর্ণ নারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান, নাট্য সংগঠক আব্দুল মজিদ হিরু, সমাজসেবক তানবীর হোসেন আশরাফীসহ অন্যরা।
বক্তারা বলেন, আকবর হোসেন মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারির যোদ্ধা ছিলেন। স্বাধীনতার পর তিনি মুক্তিযোদ্ধারদের নিয়ে সংগঠন করেছিলেন। যা থেকে পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ হয়েছে। তিনি বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, পেশাজীবি সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। নারীদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সমাজের মূল স্রোতধারায় আনাসহ তিনি আমৃত্যু নানা কল্যানমূখী কাজ করেছেন। তার মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিকসহ সর্বমহলে শূণ্যতা তৈরী হয়েছে। তিনি তার কর্মগুনে নানা শ্রেণিপেশার মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন স্বরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও তার বর্ণাঢ্য জীবনের উপর ডকুমেন্টরী প্রদর্শিত হয়।