রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতিবান্ধায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

লালমনিরহাট জেলার হাতিবান্ধায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা থানার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিদ্যাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের মেইন গেটের সামনে দইখাওয়া বাজার থেকে বোর্ডের হাটগামী পাকা সড়কে অবস্থানকালে সন্দেহভাজন মো. সোহেল রানাকে (২১) আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশিতে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত জরিনা বেগমের ছেলে এবং মো. সাইদার রহমানের পুত্র।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ হাতিবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।