লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভোটমারী খোর্দ্দ বিছনদই তিস্তা নদীর পাড়ে খামারি আ্যাপসের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার(১৯আগষ্ট) দুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন কৃষি আ্যাপসটির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে গিয়ে বলেন,আমাদের দেশে সঠিক তথ্য না জানার কারণে কৃষকের কষ্টের ফসল নষ্ট হচ্ছে। কোন ফসলের কোন রোগের জন্য কোন কোম্পানির কোন ওষুধ কার্যকর তা জানেন না বেশিরভাগ কৃষক।
তাই এসব সমস্যা সমাধানের জন্য তাদেরকে কৃষি অফিসে ধরণা দিতে হয়। এখন আর কোনো কৃষককে কারো কাছে ধরণা দিতে হবে না।
যে কোনো ফল বা শস্যের যে কোনো রোগের চিকিৎসা,সার,ডলচুনের প্রয়োগ,জৈবসার উৎপাদন,সারের ভূর্তুকি ও ব্যবহার কৃষক নিজেই করতে পারবেন। যদি তার হাতে থাকে একটি স্মার্ট ফোন।
সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদফতর এরকম একটি অ্যাপস তৈরি করেছে। যেই অ্যাপসটি থাকলে কোনো কৃষককে আর কারো কাছে তার ফসলের সমস্যা নিয়ে আলোচনাও করার দরকার হবে না।
এছাড়া অ্যাপসটির মাধ্যমে কোনো ওষুধের নাম লিখে এপি অপশন ব্যবহার করে জানা যাবে ওষুধটি রেজিস্ট্রেশন করা কি না।
তিনি বলেন, অ্যাপস ছাড়াও কৃষি বিষয়ক সব ধরণের সেবা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। একটু কষ্ট করে সেখান থেকে দেখে নিতে হবে। এছাড়া একেবারেই কেউ না বুঝলে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তার আছেন। কেউ চাইলে তাদের কাছ থেকেও বিভিন্ন পরামর্শ নিতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, প্রতিটি কৃষককে আমরা ডিজিটাল সেবার ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে তারা নিজেরাই নিজেদের ফসলের যেসকল সমস্যা হয় তার সমাধান করতে পারেন। আশা করি এটি কৃষকদের জন্য খুবই উপকার হবে। এ জন্য কৃষক সমাজকে সচেতন হতে হবে।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা (ভারপ্রাপ্ত) মৎস্য অফিসার দ্বীন মোহাম্মদ,কমরেড শওকত হোসেন,প্রভাষক মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড আঃরাজ্জাক বুলু প্রমূখ।