রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবি


প্রকাশ :

বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত শুভ উদ্বোধনের দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। রংপুরে সংগঠনটির বর্ধিত সভায় এ দাবি জানানো হয়। 

রংপুর নগরীর শৈলি একাডেমিতে ১৬ আগস্ট (শনিবার) তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, আমরা ইতোমধ্যে গণমাধ্যম সূত্রে অবগত হয়েছি আগামী বছর জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার প্রথম ধাপের কাজ শুরু করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এই কথা জানিয়েছেন। এজন্য আমরা তাঁকে অভিনন্দন জানাই। 

তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব রংপুর অঞ্চলের বৈষম্য নিরসনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন। এটি দ্রুত বাস্তবায়ন হলে তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকাসহ এই অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে। এজন্য কোনো বৈদেশিক ঋণের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে হলেও এই প্রকল্পের কাজ শুরু করা আবশ্যক। 

সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে স্টান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, লালমনিরহাট জেলা আহবায়ক  অধ্যক্ষ ড. এ এস এম মনোওয়ারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বর্ধিত সভায় রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তা নদী আন্দোলনের শতাধিক সংগঠক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।