দিনাজপুরে অভিযানে চালিয়ে অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় মোঃ মোসলেম (৩৫), মুরসালিন বাবু (২৮) কে গ্রেফতার করাহয়।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র্যার-১৩‘র বিপ্লব কুমার গোস্বামী জানান, রোববার (১৭আগষ্ট) ভোরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার ১০নং কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডে বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন জনৈক মোঃ আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে আসামি মোঃ মোরছালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করে মোঃ মোসলেম (৩৫), মুরসালিন বাবু (২৮),কে। উভয়ের পিতা- আব্দুল জব্বার, সাং- বড়গ্রাম ছাইথুনখুড়ি, থানা- দিনাজপুর সদর জেলা- দিনাজপুর ।পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।