কুড়িগ্রামের রাজারহাটে সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজারহাট উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজনে শনিবার সকালে রাজারহাট শ্রী শ্রী দুর্গা কেন্দ্রীয় মন্দির হতে একটি মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বিকাল ৪টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুড়িগ্রাম জেলা সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শ্রী অজয় কুমার সরকারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম,কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ।
হিন্দু মহাজোট রাজারহাট উপজেলা শাখার সভাপতি রতন রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান সুভাষ সরকার,কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পিযুজ কুমার রায়,রাজারহাট কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সরকার অরুণ যদু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন,কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ আরও অনেকে।