রংপুরে এক বিএনপি নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগী জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
রাজিব চৌধুরী জানান, শ্বশুরের অসুস্থ্যতার কারণে শুক্রবার স্ত্রী আইরিন আক্তার সেতু ও কন্যা নুরেরিফা স্নেহা দিনাজপুরের বিরামপুরে যান। রাজিব চৌধুরী চিকিৎসকের পরামর্শে ঔষধ খেয়ে ঘুমিয়ে যাওয়ায় ফাঁকা বাড়ি পেয়ে গভীর রাতে ডাকাত দল বাহির থেকে তার ঘরের দরজা বন্ধকরে দেয়। এরপর দুটি ঘরের আলমারী ভেঙ্গে মেয়ের বিয়ের জন্য তৈরী করা ৮ ভরি ও বোনের ৫ ভরিসহ মোট ১৩ ভরি সোনার গহনা ও গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা লুটকওে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ, সিআইডি ও র্যাবেরসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজিব চৌধুরীবলেন, আমি ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। ঔষধ খেয়ে ঘুমানোর কারণে কিছু টের পাইনি। ডাকাত দল আমার রুম বাহির থেকে আটকিয়ে দিয়েছিল। অপরদিকে বাড়িফাঁকা থাকায় এ দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আমি ডাকাত দলকে গ্রেফতারসহ লুটহওয়া মালামাল ফেরত চাই।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।