রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে র‌্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ও ESKufসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে ফেন্সিডিল ও ESKufসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ সময় মোট ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল ESKuf ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৬টা ২০ মিনিটে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবক দাস এলাকায় জনৈক কমল চন্দ্র রায়ের বসতবাড়ির পূর্ব দুয়ারী দোচালা টিনের গোয়াল ঘরে অভিযান চালায়। এ সময় ১২২ বোতল ESKufসহ কমল চন্দ্র রায় (৪১) কে গ্রেফতার করা হয়।

এরপর একই দিন সকাল ৭টা ৪০ মিনিটে গোড়ল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোঙ্গাগাছ এলাকায় পলাতক আসামী শ্যামল চন্দ্র রায়ের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। সেখানে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২১১ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল উদ্ধারসহ পার্থ রায় কাজল (২৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ নিশ্চিত করেছে।