রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


প্রকাশ :

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি অংশীদারিত্বে অগ্রগতি" এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার, ১২ আগস্ট সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া যুব র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুম (কৃষ্ণচূড়া)-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ্ নেওয়াজ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু, সহ-সভাপতি হাসান আব্দুল মালেক ও সফল উদ্যোক্তা রুবে জান্নাত।

আলোচনা সভা শেষে উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।