রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জুলাই অভ্যুত্থানে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এক বছরেও উদ্ধার হয়নি


প্রকাশ :

জুলাই অভ্যুত্থানের এক বছর পরেও দেশের বিভিন্ন পুলিশ স্টেশন থেকে লুণ্ঠিত ১ হাজার ৩৭৫টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ৮৪৯ রাউন্ড গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা এই সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজেদের কব্জায় রেখেছে।

পুলিশের একটি সূত্র জানায়, গত বছর জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন পুলিশ স্টেশন থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল (ছোট-বড়), শর্টগান, গ্যাসগান, টিয়ার গ্যাস লঞ্চার, ২৬ এমএম পিস্তল ইত্যাদি। এক বছর পর সরকার কেন অবৈধ অস্ত্রের সন্ধানদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে—এ প্রশ্ন উঠেছে অনেকের মনে।

রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন, শত্রুতা মেটানো, পূর্ব শত্রুতাকে নিশ্চিহ্ন করা, দমন-পীড়ন, চাঁদাবাজি, ডাকাতি, দখলবাণিজ্য, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, গুমসহ নানাবিধ অপরাধ ও দুষ্কর্মের জন্য এই সকল লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দুর্বৃত্তরা এই সকল আর্মস ক্যাডারদের ব্যবহার করবে বলেও অনেকেই মতামত ব্যক্ত করেছেন।