২ অক্টোবর যথাযোগ্য মর্যাদার সাথে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংস দিবস কর্মসূচি পালন করবে হিউমানিস্ট মুভমেন্ট বাংলাদেশ চ্যাপ্টার। এ উপলক্ষে ও অন্যান্য ইস্যুতে ৯ আগস্ট শনিবার বিকেলে রাজধানীতে আয়োজিত হিউমানিস্ট বাংলা কোরবডির সভায় বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। সভায় বাংলাদেশ হিউমানিস্ট বডির সমম্বয়ক জনাব নজরুল ইসলাম জসিম, নির্বাহী কমিটির সমম্বয়ক আইয়ুব আনসারী, উপ-সমন্বয়ক সেলিম রেজা, আন্তর্জাতিক হিউমানিস্ট বডির বাংলাদেশ প্রতিনিধি এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারি, গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, খন্দকার মাহবুবুর রহমান হিমেল, মীর জহিরুল ইসলাম ও মারূফ উল আলম উপস্থিত ছিলেন। শামসুল হক বসুনিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় গৃহীত কার্যবিবরণী হলো: ১৮ সদস্যের ন্যাশনাল কো-অর্ডিনেশন বডিতে আরো ১ সদস্যকে প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে অন্তর্ভূক্ত করা হবে। ৭ সদস্যের ইসি কো- অর্ডিনেশন বডির যোগাযোগ করার জন্য পৃথক হোয়্যাটসআপ গ্রুপ গঠন, ১৯ সদস্যের ন্যাশনাল কো-অর্ডিনেশন বডির সদসস্যের জন্য আলাদা হোয়্যাটসআপ গ্রুপ গঠন এবং ১৩৭ সদস্যের রিজিওনাল বডির যোগায়োগ ব্যবস্থাও থাকবে।
সভায় গৃহীত অন্যান্য বিষয় হচ্ছে: ১) বাংলা কো-অর্ডিনেশন বডির প্রতি সপ্তাহের ও দৈনন্দিন কাজের তথ্যাদি একত্র করে বুলেটিন তৈরি করা। ২) বাংলা কো-অর্ডিনেশন বডির ফাইন্যান্সিয়াল কার্যক্রম আপডেট রাখা। ৩) ওয়ার্ল্ড মার্চের স্মরণিকা বের করার পেছনে যে লোন হয়েছে তা পরিশোধে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ। ৪) অ্যাডহেরেন্টদের সাপ্তাহিক মিটিংয়ে আমন্ত্রণ জানানোর মাধ্যমে সাপ্তাহিক মিটিংকে আরো সক্রিয় ও প্রাণবন্ত করার ব্যবস্থা নেয়া। ৫) হিউমানিস্ট সোসাইটি ক্লোজ করা ও সোসাইটি থেকে কয়েকজনের নাম বাদ দেয়া। ৬)প্রত্যেক কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য একেক কাজের জন্য একেক জনকে দায়িত্ব দেয়া। ৭) বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা। ৮) ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস ভালোভাবে উদযাপনের জন্য এখন থেকে তৎপর হওয়া।