রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় গ্রেফতার ৩


প্রকাশ :

রংপুর জেলার তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ভ্যান ছিনতাইসহ হত্যার ঘটনায় ৩ জন আসামীকে বদরগজ্ঞে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ । এসময় ওয়্যারলেস সেট-১ টি, মোবাইল-৩ টি,ও নগদ- ৩৮,৫০০ টাকা উদ্ধার করাহয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শরিফুল (২২), পিতা- হোসেন আলী,সাং-উত্তম মোশারফ পূর্ব পাড়া, থানা ও জেলা- নীলফামারী,মোঃ বাবু (২৫), পিতা- মৃত আকিবার হোসেন, সাং-বিস্মরি চাঁদের হাট, থানা ও জেলা- নীলফামারী,মোঃ রবি (২২), পিতা- মো রফিকুল, সাং-পঞ্চপুকুর,থানা ও জেলা- নীলফামারী। 

এজাহার সুত্রে জানা যায় যে, গত ২৭ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মোঃ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের দিকে যায়।  রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে। খোঁজাখুজির এক পর্য়ায়ে ২৯জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বাদীর ভাগনী আনিছা বেগম মোবাইল ফোনে বাদীকে জানায় তার ছেলে ইরফান ওরফে আরমান আলী বাবু এর গলাকাটা মৃতদেহ ২নং কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামে দবির উদ্দিনের বাঁশঝাড়ের পূর্ব পার্শ্বে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরিবার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ইরফান ওরফে আরমান আলী বাবু এর লাশ দেখতে পায়। অজ্ঞাতনামা কে বা কারা ধারালো অস্ত্র দ্বারা ইরফান ওরফে আরমান আলী বাবুকে গলা কেটে ঘাড়ের বিভিন্ন যায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ।নিহত বাবুর বাবা বাদী হয়ে   তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।  

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল ৬ আগস্ট  রাতে জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়ন এর বোটঘর গ্রামে রংপুর থেকে বদরগঞ্জগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে হত্যা  মামলার তদন্তে প্রাপ্ত ৩ (তিন)  জন পলাতক  আসামীকে গ্রেফতার করে।ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।