রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে আইন অমান্য করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজে জড়িত থাকায় এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে এ দণ্ড প্রদান করা হয়। 

জানা গেছে, এইদিন আইন অমান্যরোধে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। আদালত পরিচালনায় পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমানের নের্তৃত্বে থানা- পুলিশের একটি দল সহায়তা করেন। 

মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের ঘাটেরপাড় বটতলী এলাকার ধরলা নদী এলাকায় বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজ করার খবর পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ঘটনাস্থলে এ কাজে জড়িত থাকায় শ্রীরামপুর ইউনিয়নের কাগজিপাড়া গ্রামের রিপু ইসলামকে (২৫) একমাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইন অমান্য করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের কাজ করায় রিপু নামের এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। আইন অমান্য করার প্রবণতা কমাতে অব্যাহতভাবে অভিযান পরিচালনা চলবে।’