রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম বিক্রি , বালু উত্তোলনে জরিমানা ও কারাদণ্ড


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামের লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড ও আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলনে করায় অপর এক যুবককে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (০৪ আগস্ট) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নের্তৃত্বে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজারে ও পাটগ্রাম ইউনিয়নের মাশানটারি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ সময় বাউরা বাজারে অভিযান চালিয়ে হাশেম এন্টার প্রাইজের স্বত্তাধিকারী হাশেম আলীকে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ ও লাইসেন্স ছাড়া ক্রয়-বিক্রয় বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে পাটগ্রাম সদর ইউনিয়নের মাশানটারি এলাকার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারামারা গ্রামের যুবক রাব্বি হাসানকে (২২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালত পরিচালনার অভিযানে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হাসানের নের্তৃত্বে থানা-পুলিশের একটি দল সহায়তা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, ‘পরিবেশ ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’