রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বর্তমানের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে - ডাঃ এ এম নুরুজ্জামান


প্রকাশ :

সমন্বিত স্বাস্থ্য সেবা ও গ্লোবাল অল্টারনেটিভ মেডিসিন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আফতাব নগরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় নিবেদিত দেশপ্রেমিক ডাঃ এ এম নুরুজ্জামান বলেন, সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গঠনে ব্যর্থতার কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে।

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে গণসচেতনতা ও গণজাগরণের উপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞ তাজকেরা খায়ের সৃষ্টির সেরা জীব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের বিধানের উপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য গবেষক ডাঃ হুমায়ুন কবির চৌধুরী বলেন, আমার রোগ আমার সৃষ্টি, আসুন নিরোগ থাকার কৌশল শিখি।

মতবিনিময় সভায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন ড. প্রকৌশলী লুৎফর রহমান, মোঃ হাবিবুর রহমান, ইব্রাহিম খলিল, লুৎফর রহমান, আমিনুর রহমান, শহিদুল ইসলাম, সাধন মিয়া, নুরুল কাদের সোহেল, কাঞ্চন নাহার শান্তা প্রমুখ।