রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার


প্রকাশ :

রংপুরে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

সাবেক কমিশনার ফজলে এলাহী ফুলু রংপুর মহানগরীর পীরজাবাদ যুগীপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সহ-সভাপতি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।

মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা ফজলে এলাহী ফুলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হামলাসহ বিভিন্ন অভিযোগ  মামলা রয়েছে।তিনি এজাহার ভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।