রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের গংগাচড়ার চাঞ্চল্যকর গনধর্ষণের পরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আসামী ঢাকায় গ্রেফতার


প্রকাশ :

রংপুরের গংগাচড়ার চাঞ্চল্যকর গনধর্ষণের পরে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় আসামী মোঃ জুয়েল মিয়া (২২) কে র‌্যাব-১৩ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে ঢাকায় গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯জুন দুপুরে ভিকটিম রান্নার জন্য পাটশাক সংগ্রহের জন্য তার শ্বশুরবাড়ি থেকে অনুমান ১০০ গজ দূরে পাটক্ষেতে গেলে সেখানে ধৃত আসামীসহ এজাহারে বর্ণিত অন্যান্য আসামীরা মিলে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও তাদের ব্যবহৃত মোবাইল দিয়ে ধারণ করে এবং আসামীগণ উক্ত ঘটনার বিষয়ে কাউকে না জানানোর জন্য ভিকটিমকে জীবননাশের হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে। চক্ষুলজ্জার ভয়ে ভিকটিম উক্ত ঘটনার বিষয়টি গোপন রাখলে আসামীগণ বিভিন্ন সময়ে ভিকটিমকে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য কু-প্রস্তাব দিত।এরই একপর্যায়ে গত ৭জুলাই রাতে ৫নং আসামী (ভিকটিমের শশুর) স্থানীয় গণ্যমান্য লোকজন ও চৌকিদারকে নিয়ে তার বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করে এবং উঠান বৈঠকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন প্রকার সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হন। অতঃপর ৫ নং আসামী ভিকটিমকে অকথ্য ভাষায় গালাগালি ও আত্মহত্যা করার কথা বলে। এরইপ্রেক্ষিতে গত ৮জুলাই ৫ নং আসামী তার পূর্ব দুয়ারী টিনশেড শয়নঘরে ভিকটিমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে এবং ভিকটিমের হাতের মুঠোয় কিছু ট্যাবলেট দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সকালে তার মৃত্যু হয়।পরে ভিকটিমের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ধর্ষণ,পর্নো গ্রাফীসহ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।  

র‌্যাব জানায়, এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী এবং র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল  ৩০জুলাই সন্ধ্যায় ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৪, হাউজ নং-১৩, রোড নং-৮ আলামিন কফিশপের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার বর্ণিত মামলার পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া (২২), পিতা-মোঃ আবুল কালম, সাং-পূর্ব রমানান্ত,থানা-গংগাচড়া কে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।