রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশ :

রংপুরে বর্ণিল আয়োজেন চব্বিশের চেতনাকে ধারণ করে এবং ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত ডিআইজি শরিফ উজ জামান, পুলিশ সুপার আবু সাইম। উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ। 

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চব্বিশের চেতনাকে ধারণ করে জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে ইউনিয়ন-উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াররা উঠে আসবে এবং তারা আগামীতে জাতীয় ফুটবল দলে অবদান রাখতে পারবে।উদ্বোধনী খেলায় অংশ নেন রংপুর সদর উপজেলা ও কাউনিয়া উপজেলা দল। 

এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। টুর্নামেন্টে রংপুর জেলার আট উপজেলার ৮টি ফুটবল দল অংশ নেবে। ১৩ ও ১৪ তারিখে সেমিফাইনাল ও ১৫ তারিখে টুর্নামেন্টের ফাইনাল খেলা রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাগুলো জেলা স্টেডিয়াম ছাড়াও উপজেলা ভিত্তিক মাঠে অনুষ্ঠিত হবে।