রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি


প্রকাশ :

দেশের পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এছাড়া আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে, বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের যে প্রবণতা দেখা দিয়েছে, তা সাপ্তাহিক আবহাওয়ার ধারাবাহিকতা অনুযায়ী পুরো সপ্তাহজুড়ে থাকতে পারে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।