রংপুরে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদেও গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে রংপুর তিস্তা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৬ জুলাই) শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, তিস্তা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অবট্রাস্টির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন। উপাচার্য অধ্যাপক ড. আবুলকাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ট্রেজারার সঞ্জীব চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিথী আফরোজ, মোয়াজ্জেম হোসেন সরকার, সদস্য সচিব রবিউল ইসলাম মৃদুল, রেজিস্ট্রার আতাউর রহমান, সদস্য মগরেব আলী, রফিকুল ইসলামসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর উন্নয়নের জন্য একটি আদর্শ ও উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অপরিহার্য। অভিজ্ঞ শিক্ষক, আধুনিক শ্রেণি কক্ষ, প্রযুক্তি নির্ভর পাঠদান ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে তিস্তা বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যতে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। এ সময় শিক্ষা পদ্ধতির আধুনিকী করণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধিও উপর গুরুত্বারোপ করা হয়।