লালমনিরহাট শহরের বসুন্ধরা জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও মদিনা বেকারির স্বত্বাধিকারী আলহাজ্ব আমান উল্লাহ গতকাল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি সানা, মামুন ও মাসুদ এর পিতা ছিলেন।
মরহুমের জানাজা নামাজ আজ শনিবার, বাদ জোহর (বেলা ২:১৫ মিনিটে) লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মুসলিম ভাইদের জানাজায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।