রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মাইলস্টোনে আহত-নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবীতে রংপুরে শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ


প্রকাশ :

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় আহত-নিহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবীতে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৩ জুলাই) সকালে ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজের শহীদ মিনার সড়কে সমাজ তান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমী আক্তার মৌ-এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী বেলায়েত হোসেন, তপুবর্মন, লিমন হোসেন, ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরাসহ অন্যরা। 

এ সময় বক্তারা বলেন, মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় আমরা শোকাহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহত শিক্ষার্থীদের দ্রুত উন্নত চিকিৎসা দিতে হবে। সেই সাথে সরকারকে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ক্ষতি পূরণ প্রদান, বিমান বাহিনীর আধুনিকায়ন, পুরনো ত্রুটিপূর্ণ বিমান ব্যবহার পরিহারকরা ও ঘনবসতিপূর্ণ এলাকার বাহিরে বিমান প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।