রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ বিলুপ্তির প্রতিবাদে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাটে ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাদের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাদের স্বাক্ষরিত স্মারকলিপিটি লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌসের হাতে তুলে দেওয়া হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জমা দেওয়া হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব মন্তাজুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রহিম, ইউপি সদস্য মো. জাহিদুল ইসলামসহ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যারা।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম বলেন, 'সকাল থেকে রাত পর্যন্ত আমরা ইউপি সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থাকি। কিন্তু সম্প্রতি মিডিয়ায় জানতে পারলাম যে ইউনিয়ন পরিষদ বিলুপ্তি করার পরিকল্পনা রয়েছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে অনুরোধ করছি, জনগণের সেবা বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসুন।'

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, 'আমরা সরকারের অংশীদার হয়ে কাজ করতে চাই। তাই ইউনিয়ন পরিষদ বিলুপ্তি না করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাই।'

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা লালমনিরহাট সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রহিম বলেন, 'আমরা আমাদের পদের মেয়াদ পর্যন্ত জনগণের সেবা চালিয়ে যেতে চাই। পরিষদের বিভিন্ন সেবা ইউপি সদস্যরা সফলভাবে পরিচালনা করে আসছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যে, ইউনিয়ন পরিষদগুলো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখা হোক।