রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দুর্নীতির মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছর কারদণ্ড


প্রকাশ :

দুর্নীতির মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক জাকারিয়া হোসেন আজ এ রায় দেন। রায় ঘোষণার পর শহীদুলকে কারাগারে পাঠানো হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালের ২৫ অক্টোবর শহীদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

২০১৯ সালের ২৫ জুন শহীদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। দুদকের পক্ষ থেকে ১৩ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। প্রায় ছয় বছর পর আজ রোববার আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেন।