রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির গুমের অভিযোগ


প্রকাশ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের অভিযোগ জমা দিয়েছে বিএনপি। রোববার (১৩ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান ভুক্তভোগীদের নিয়ে অভিযোগ দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ মোট ১৬ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

এ সময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে সরকার পতনের আগে পর্যন্ত সংঘটিত ১১টি গুমের ঘটনায় শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জড়িত। ভুক্তভোগীদের দাবি, শুধুমাত্র বিএনপির সমর্থক হওয়ার অপরাধে তাদের ওই সময় নির্যাতনের শিকার হতে হয়েছিল।