রংপুরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হক প্রামাণিকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রোবার(জুলাই)দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ মশিউর রহমান খান এ আদেশ দেন। জুলাই অভ্যূত্থানে ছাত্র জনতার উপর হামলা হত্যা চেষ্টা ও দুইটি হত্যা মামলার অভিযোগ ওঠে।দায়রা জজ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।আব্দুল হক প্রামাণিক রংপুর বার এসোসিয়েশনের দুই বারের সাবেক সভাপতি ও দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।এর আগে উচ্চ আদালত থেকে তিনি অস্থায়ী জামিন নেন।জামিনের মেয়াদ শেষ হওয়ার রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল হক প্রামানিক ৩ টি হত্যা ও ১ টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।
আদালত সুত্রে জানা যায়, মোঃ আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তি হওয়া ৩ টি হত্যা ও ১ টি হত্যাচোষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি।
হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক রোববার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।শুনানী শেষে কে, জি আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী),এবং অপর হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সি ডাব্লু মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মশিউর রহমান খান ।